● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

এক ঝাঁক কর্মকর্তা মাঠে যাচাই-বাছাই করছেন ভূমি ও গৃহহীন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২২, ১১:৪৭ পিএম
কপি হয়েছে!

 

পটুয়াখালীর বাউফল উপজেলাকে ভূমি ও গৃহহীন পরিবার মুক্ত করার লক্ষ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে জেলা প্রশাসকের উদ্যোগে। পটুয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ। এই যাচাই-বাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে শতভাগ গৃহয়ায়নের আওতায় নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ আগস্ট) বাউফল উপজেলার ভূমিহীন ও গৃহহীন যাচাই-বাছাই করার লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ১৭ কর্মকর্তার একটি টিম হাজির হয় বাউফল উপজেলায়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, কাছিপারা, কালিশুর, বাউফল পৌরসভা, দাসপাড়া ও নওমালা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন এর তালিকা যাচাই-বাছাই এর কাজ করেছেন। প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার শনাক্ত করেন।

এই প্রক্রিয়া বাস্তবায়ন করার লক্ষে উপস্থিত ছিলেন তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (মির্জাগঞ্জ,গলাচিপা, পটুয়াখালী সদর ও ধুমকি) একজন সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ভূমি (বাউফল ও পটুয়াখালী সদর) ও সাতজন সহকারী কমিশনার অংশগ্রহণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ, দফাদারগণ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই ব্যাতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভাবাসী।