● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়ি গেটের চাপায়  শিক্ষার্থী নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০১:৫৭ পিএম
কপি হয়েছে!

 

খাগড়াছড়ি খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের এক শিক্ষার্থী গেটের চাপায় নিহত হয়েছে । ওই শিক্ষার্থীর নাম শ্রাবন দেওয়ান (৬)।বুধবার সকাল ৯টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকরা এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। নিহত শ্রাবন দেওয়ান জেলা সদরের নারায়ণ খাইয়া পাড়ার প্রণয় দেওয়ান ও বাসনা  চাকমার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থী শ্রাবন দেওয়ান সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় হঠাৎ গেটটি তার উপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে বিচার দাবী করেছে।
পুলিশের এএসআই  গোবিন্দ চন্দ্র রায় জানান, স্কুলের গেটটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিলো। গাছের খুঁটি দিয়ে গেটটি আটকে রাখা হয়েছিলো। স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করে এলাকাবাসী।

খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।
শিক্ষা অফিসার ফাতেমা মেহের স্কুলের গেট চাপা পড়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, স্কুলটি ২০১৮ সালের ১১ ডিসেম্বর জেলা প্রশাসক শহিদুল ইসলাম উদ্বোধন করেন।