● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়ির গুইমারায় শান্তিপরিবহন ও কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে- নিহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১০:২৮ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া নামক এলাকায় শান্তিপরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮ জন।

১১ আগষ্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম হতে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন (ঢাকা মেট্র- ব ১৪-০৮৮) এবং খাগড়াছড়ি হতে ঢাকা গামী কাভার্ড ভ্যান (ঢাকা মোট্রো-উ ১৪-১৮২০) বুদংপাড়া এলাকা অতিক্রম করার সময় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক মোঃ শহীদুল ইসলাম (৩৭) , গুরুতর আহত হয় । তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম নেওয়ার পথে বিকাল ৩টায় মানিকছড়ি এলাকায় মারা যায়। নিহতের লাশ মানিকছড়ি হাসপাতালে রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। নিহত শহিদের বাড়ি চট্টগ্রাম জেলার সিতাকুণ্ডের বাশবাড়িয়া বলে জানা গেছে।

অপর দিকে শান্তি পরিবহনের বাসের চালক মোঃ কাঞ্চন মিয়া (৩৫) মাথায় আঘাত পায়। তাকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও আরও ৮/৯জন সামান্য আহত হয় ।

গুইমারা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২ টায় গুইমারার বুদংপাড়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কাভারভ্যান এর চালক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার সময় মারা যায়। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।