● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৫:১৪ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এক ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে অশালীন মেসেজ, ছবি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা হতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, কলেজের অধ্যক্ষ একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে অশালীন মেসেজ ও অনৈতিক কু-প্রস্তাব দিয়েছে এবং এই ঘটনা কাউকে জানালে কলেজ হতে টিসি দেয়া হবে বলে হুমকি দিয়েছে। এই ঘটনা জানাজানি হলেই অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেয়। এই কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীকে নানাভাবে হুমকি দেয়ার ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াসিন আহমেদ বলেন, আমাদের এক সহপাঠীকে প্রিন্সিপাল স্যার ফেসবুকে অশ্লীল কথা বলছে। এই ঘটনার পর হতে প্রিন্সিপাল স্যারের স্ত্রীসহ অনেকেই ওরে নানাভাবে হুমকি দিচ্ছে। ওরে কলেজ থেকে টিসি দেয়ারও হুমকি দেয়া হয়েছে। আমাদের দাবি ওনাকে পদত্যাগ করতে হবে এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করেছি।
আন্দোলনরত ভুক্তভোগী শিক্ষার্থীরা ও সহপাঠী আমেনা আক্তার বলেন, আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের এক সহপাঠীকে বাজে কথা বলেছে। আমরা ওনার পদত্যাগ চাই। আমাদের সুরক্ষিত রাখার দায়িত্ব ওনার কিন্তু উনিই যদি এমন করে তাহলে আমরা কিভাবে কলেজে আসবো।

এদিকে, এই ঘটনার বিচার দাবিতে সকাল ১০টা হতে কলেজে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরপর সাড়ে ১১টায় কলেজে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা চালায়। এসময় ইউএনও অনান্য শিক্ষক, অভিভাবক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, ভুক্তভোগী শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলামকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটি শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার বলেন, কিছু লোকজন মিলে তাকে কলেজ থেকে বিতাড়িত করার জন্য একটি সাজানো ঘটনা সৃষ্টি করেছে। ওই ছাত্রীকে তিনি কোন প্রকার যৌন হয়রানি বা অশ্লীল ছবি পাঠাননি।