● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

জবিতে গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৪:৫৮ পিএম
কপি হয়েছে!

গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন আবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।

খোঁজ নিয়ে জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগের থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের পিতা ও মাতার নাম যথাক্রমে মাহফুজা বেগম ও আব্দুল বারী। তিনি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন।

প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুলিশে সপোর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ডের সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীকে আমরা পুলিশের কাছে সোপার্দ করেছি। পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে। ভবিষ্যতে যেন এমন কাজ করতে না পারে তার ব্যবস্থা করবে।