২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠি থেকে নেওয়া হচ্ছে পুড়ে যাওয়া অভিযান ১০ লঞ্চ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট ২০২২

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া বরগুনাগামী অভিযান ১০ লঞ্চটি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ শনিবার বিকেলে লঞ্চটির মালিক পক্ষ নৌ আদালতের নির্দেশে লঞ্চটি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। আটক করার পর থেকে লঞ্চটির জিম্মাদার ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম লঞ্চের মালিক হাম জালাল শেখের কাছে অবমুক্ত করেন। এর পরে সুগন্ধা নদী তীরের ডিসি পার্ক থেকে লঞ্চটি বলগেটের সঙ্গে বেধে মেরামতের জন্য নলছিটির দপদপিয়ায় নিজাম শিপিং ডকইয়ার্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, মালিক পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জুলাই নৌ আদালত মালিক পক্ষের কাছে লঞ্চটি হস্তান্তরের আদেশ দেন। সেই আদেশের কপি ঝালকাঠি থানায় আসে ২৬ জুলাই। আজ শনিবার লঞ্চের মালিক পক্ষ ঝালকাঠি থানা থেকে কাগজপত্র দেখিয়ে জিম্মায় থাকা লঞ্চটি অবমুক্ত করে নিয়ে যায়।
উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান লঞ্চে আগুন লেগে ৪৭ জন যাত্রী অগ্নদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় লঞ্চটিকে আটক করে ঝালকাঠি থানা পুলিশ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৩ আগস্ট ২০২২

ঝালকাঠি থেকে নেওয়া হচ্ছে পুড়ে যাওয়া অভিযান ১০ লঞ্চ

লিংক কপি হয়েছে!