২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট ২০২২

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (১৪ আগস্ট) দুপুর ৩টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও পিকআপ জব্দ করা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আহেমদুল হক তিতাস বলেন, গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৪ আগস্ট ২০২২

ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

লিংক কপি হয়েছে!