২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট ২০২২

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

শাহাদত বার্ষিকী উপলক্ষে কালোব্যাজ ধারণ ও তেতুঁলিয়া রোডস্থ সার্কিট হাউস চত্বরে অবস্থিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইঊসুফ আলী, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবসহ মুক্তিযোদ্ধা, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৫ আগস্ট ২০২২

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!