পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় পৌর মঞ্চ চত্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি শোকর্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা কাশিনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসানুল হক তুহিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, সাবেক বিজিবি’র প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন আজাদ সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার এবং বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা পরিষদ, গলাচিপা থানা, এলজিইডি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা শিক্ষা অফিস এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া-মিলাদ, খাবার বিতরণ। এছাড়া সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
