● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঘোড়াঘাটে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৪:৫৯ পিএম
কপি হয়েছে!

দিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণীসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। এরপরে উপজেলা আওয়ামী লীগ, ঘোড়াঘাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দোয়া মাহফিল শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে পুরস্কার বিতরণী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার প্রমুখ।