২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পবিপ্রবি সাংবাদিক সমিতি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) সাংবাদিক সমিতি।

সোমবার সকাল ৯ ঘটিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পবিপ্রবিসাসের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন,যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মারসিফুল রিমন অর্থসম্পাদক তুহিন সহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিপ্রবিসাসের সভাপতি আনিসুর রহমান বলেন, শোক দিবসে জাতির পিতার রুহের শান্তিকামনা করছি। এছাড়াও তিনি শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার আদর্শকে ধারণ করে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন বলেন, জাতীয় শোক দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পবিপ্রবি সাংবাদিক সমিতি

লিংক কপি হয়েছে!