২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফগণ।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, দোয়া মাহফিল, রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন, বিনামূল্যে মানুষের শরীরের বিভিন্ন রোগ নির্নয় ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষ রোপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রায় দেড় শতাধিক নারী,পুরুষ ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার ও ওজন মাপা হয়।

এছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ নুরুল হুম খান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুমিত কুমার বসাক মেডিকেল অফিসার ডা. মোঃ সালেহীন প্রমুখ।

মোঃ ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৫ আগস্ট ২০২২

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন

লিংক কপি হয়েছে!