● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

অবৈধভাবে জমি দখলের চেষ্টা, নারীর হাত ভাঙ্গাসহ আহত পাঁচ, মেরে ফেলার হুমকি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৬:১০ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে জমি দখলের চেস্টার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে এক নারীর দুই হাত ভেঙ্গে ফেলাসহ পাঁচজনকে আহত করা হয়েছে। আহত করেও থেমে নেই তারা হুমকি দিচ্ছে মেরে ফেলার। গত ১৪ জুলাই সকালে ওই উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনার শিকার হন ভুক্তভোগী পরিবার।

হুমকির ভয়ে উপায় না পেয়ে আহত অবস্থায় গেল ( ২৮ জুলাই) হরিপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার।

মামলার আসামীরা হলেন- ওই উপজেলার একই গ্রামের শাজাহান আলী, মাইনুল হক, জুয়েল, রাসেল, রেহেনা ও আলিয়া।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আসামীরা ঐক্যবদ্ধ হয়ে রেস্ট্রিকৃত জমি জোর পূর্বক দখল করতে গেলে বাধাঁ দেয় জমির মালিক সফিকুল ইসলাম। এসময় ক্ষিপ্ত হয়ে শাজাহানের নেতৃত্বে সবাই মিলে লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে যখম করে সফিকুলকে। এসময় তার স্ত্রী স্বামীকে বাচাতে মালেকা এগিয়ে আসলে সবাই মিলে তার দুই হাতে আঘাত করলে দুটি হাতই ভেঙ্গে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরাও এগিয়ে আসলে তাদেরকেউ মারপিট করে দখলবাজরা।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌছালে পালিয়ে যায় তারা। সেখান থেকে আহতদের তাদের উদ্ধার হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। পরে আহতরা দিনাজপুর মেডিকেলে চিকিৎসা নেয়। পরে তারা দ্রুত উন্নতির জন্য দিনাপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়। বর্তমানে আহতরা সবাই অসুস্থ্য অবস্থায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের শাস্তি না হলে প্রাণে মেরে ফেলবে। তাই সুস্ঠ বিচারের দাবি করেছেন তারা।

আহতদের মধ্যে গুরুত্তর হলেন, সফিকুল ইসলাম, মালেকা আক্তার, আখি আক্তার।
আর মারপিটের ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। যা ঘটনার সত্যতা রয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম  জানান, এ বিষয়ে মামলা হয়েছে। এরইমধ্যে মামলার আসামী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।