● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে ইউএনও-র নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৮:১৮ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের বোদা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফোন নম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় অবহিত হয় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলীর সরকারী নাম্বার থেকে সকাল থেকেই বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সরকারি প্রকল্পের কথা বলে ফোন দেয়া শুরু করে প্রতারক চক্রটি।

এদিকে বিষয়টি অবহিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে এবং উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাধারণ জনগণকে টাকা লেনদেনে সচেতন করেছে উপজেলা প্রশাসন।

খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতারক চক্র প্রথমে বোদা উপজেলার সাকোয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে ফোন দিয়ে একটি সরকারি প্রকল্প চেয়ারম্যানকে বরাদ্দ দেয়ার জন্য দ্রুত একটি নাম্বারে যোগাযোগ করতে বলে। চেয়ারম্যান বিষয়টি বুঝতে পেরে এবং ফোনে আওয়াজ ভিন্ন শুনে প্রশাসনকে জানায়। পর্যায়ক্রমে বড়শশী ইউপি চেয়ারম্যান রেয়াজুল করিম প্রধানকে একই কথা বলে ফোন দেয় ওই চক্র। তিনিও বিষয়টি বুঝতে পেরে প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা লেনদেন না করতে সবাইকে সচেতন করে বলা হয় যে কোন প্রকল্পের জন্য ফোন দেয়া হয় নি। এটি একটি প্রতারক চক্রের কাজ।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে অবহিত হওয়ার পর থেকে সবাইকে সচেতন করা হচ্ছে, যে কেউ প্রতারক চক্রের ফাদে পা দিয়ে আর্থীক লেনদেন না করে। একই সাথে সবাইকে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে সচেতন করা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।