২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলা‌চিপায় শ্রীগুরু সঙ্ঘের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২

“ছানি অন্ধত্বের অন্যতম কারণ, যার একমাত্র চিকিৎসা অপারেশন” এই স্লোগান নিয়ে শোকের মাস আগষ্টে পটুয়াখালীর গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের উদ্যােগে স্বল্পমূ‌ল্যে ছা‌নি পরা রোগী‌দের অপা‌রেশন, লেন্স সং‌যোজন এবং বিনামূ‌ল্যে চক্ষু চি‌কিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শ্রীগুরু সঙ্ঘ এর আয়োজনে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহোযোগিতায় ১০১তম চক্ষু শিবির কার্যক্রমে বাবু অসীম কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

এসময় শ্রীগুরু সঙ্ঘের সাধারণ সম্পাদক বাবু ধ্রুব লাল বনিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাবেক সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া, বর্ষীয়ান রাজনীতিবিদ কাশিনাথ দত্ত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, শ্রী গুরু সঙ্ঘের কেন্দ্রীয় আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কমল দত্ত, ও প্রচার সম্পাদক বাবু ভক্ত কর্মকারসহ প্রমুখ।

দিনব্যাপী চলা এ চক্ষু চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে সেবাগ্রহীতাদের চোখ পরীক্ষা, ছা‌নি পরা রোগী‌দের অপা‌রেশন, লেন্স সং‌যোজন, পরামর্শ প্রদান এবং বিনামূ‌ল্যে চক্ষু চি‌কিৎসা দেয়া হবে। এছাড়া এ ধরনের উদ্যােগ কে সেবাগ্রহীতারা সাধুবাদ জানিয়েছেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২

গলা‌চিপায় শ্রীগুরু সঙ্ঘের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

লিংক কপি হয়েছে!