ময়মনসিংহে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদের আলোচনা সভা।১৫ আগস্ট জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জেলা পরিষদ ময়মনসিংহ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ আগষ্ট সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান ।এসময় বক্তব্য রাখেন,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মনতাজ উদ্দিন মন্তা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সাদেক খান মিল্কি তজু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এডভোকেট আবু বক্কর সিদ্দিকী, এডভোকেট ফরিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্যে তারা বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা, বঙ্গমাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাকাণ্ড ছিলো ইতিহাসে বর্বরতম এবং নৃশংসতম । বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের অগ্রযাত্রাকে থমকে দিতে চেয়েছিলো। এ স্বাধীনতা বিরোধীরা আজও ক্রিয়াশীল। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত। বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সংগঠিত থাকতে হবে, দেশের জন্য কাজ করে যেতে হবে।
