দেশব্যাপী সংঘটিত পাষবিক সিরিজ বোমা হামলায় জড়িত সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের মূলোৎপাটনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবগঠিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মামুন হোসেন, রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম খান, বনি আমিন, কেন্দ্রীয় সদস্য আব্দুল মান্নান মেজবাহ’সহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী। তাদের স্লোগানে স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হয়ে উঠে।
