● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে অবৈধ সোয়াবিন তেল বাজারজাত করায় কারখানা সিলগালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৫:৫১ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সোয়াবিন তেল কারখানা স্থাপন ও বাজারজাত করার অভিযোগে অবৈধ সোয়াবিন তেল কারখানা সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ। একই সাথে তেলের খালি বোতলসহ কিছু মালামাল ধ্বংস করা হয়।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তরিকুল ইসলামের ভাড়া বাড়িতে এনএসআই এর গোপন তথ্যমতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাড়াটিয়া দেলোয়ারের অবৈধ সোয়াবিন তেল কারখানার মালামাল জব্দসহ কারখানাটি সিলগালা করেন রংপুরের বিএসটিআই এর পরিদর্শক মেস-বাহউল হাসান।

জানা যায়, ভাড়াটিয়া দেলোয়ার হোসেন ব্যবসা করার জন্য তরিকুলের বাড়িতে অবস্থান নিয়ে অবৈধভাবে খোলা সোয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন।
পঞ্চগড়ের এনএসআই এর সদস্যরা খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে। জেলা প্রশাসন বিএসটিআই এর পরিদর্শককে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বস ব্রান্ডের ৯০০ মিলি বোতলে ৭০০ মিলি করে সয়াবিন তেল পায়।
একই সাথে বিএসটিআই এর অনুমোদনবিহীন সিল পাওয়ায় জালিয়াতি ও ওজনে কম দেয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় দেলোয়ার হোসেনকে। একই সাথে পাম অলেন তেল ৯০০ মিলির ১০০ পিছ, ৪৫০ মিলির ২ পিছসহ খালি ৫টি ড্রাম, ৩০ লিটার মদিনা পানির টেংক, খালি মোড়ক প্যাকেট ২০০ পিছ, কস টেপ ৩৬ পিছ জব্দ করে। পরে কারখানাটি সিলগালা করা হয়।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহম্মেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আাল মামুন কাউসার শেখ। তারা জানিয়েছেন এ অভিযান অব্যাহত থাকবে।