● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রামগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার; শিক্ষক পলাতক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:২৯ পিএম
কপি হয়েছে!

জেলার রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী ৩নং পৌর ওয়ার্ডে অবস্থিত হামিদিয়া হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক দ্বারা ১৪ বছরের এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বলাৎকারের শিকার হওয়া ছাত্রের সাথে কথা বলে জানা যায় উক্ত মাদ্রাসায় সে এক বছর ধরে পড়াশোনা করছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে মাদ্রাসার শিক্ষক হাফেজ হাবিবুল্লা বাহার তাকে দিয়ে হাত পা টিপাতো, কিছুদিন আগে তাকে বলাৎকার করে। বলাৎকার কাজে বাঁধা দিলে তাকে নানা রকমের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতো। সে জানায় ভয়ভীতি দিয়ে নিয়মিতভাবে বলাৎকার করে আসছে। সর্বশেষ গত ১৪ আগস্ট ২০২২ তাকে পুনরায় বলাৎকার করলে সে অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি তার মা ও মাদ্রাসার পরিচালক মাওলানা মোবারক হোসেনকে জানান।

বলাৎকারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে মাদ্রাসার শিক্ষক হাফেজ হাবিবুল্লা বাহার পালিয়ে যান। মাদ্রাসা সুত্রে জানা গেছে শিক্ষক হাবিবুল্লা বাহার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হলুদিয়ার সৈনিক পাড়া গ্রামের ওমর আলীর ছেলে। সে ১ বছর ধরে অত্র মাদ্রাসায় হাফেজ হিসেবে চাকরি করছেন। এবিষয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ হাবিবুল্লা বাহারের সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

ছেলেটির মা জানান, উক্ত বিষয়েটি ছেলে তাকে জানালে মাদ্রাসার কমিটির কাছে বিচার দিই। মাদ্রাসার কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালান। সাংবাদিক ও এলাকাবাসী ঘটনাস্থলে এলে তারা ধামাচাপা দিতে পারেনি। ঘটনার সাথে জড়িত নরপশু শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
দক্ষিণ গর্জনতলীর স্থানীয় বাসিন্দা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহআলম জানান, বিষয়টি খুবই লজ্জাজনক এবং দুঃখজনক, অভিযুক্ত শিক্ষকের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।

হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোবারক হোসেন জানান, ছাত্র নিজে বলাৎকারের বিষয়টি আমাকে আজ জানিয়েছেন, আমাকে জানানোর পর শিক্ষক হাফেজ হাবিবুল্লা বাহার টের পেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক,আমি কমিটির সবাইকে নিয়ে বৈঠকে বসবো এবং শিক্ষক হাফেজ হাবিবুল্লা বাহারকে কি ভাবে আইনের আওতায় আনা যায় সে ব‍্যবস্থাই করা হবে।