● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:৪৫ পিএম
কপি হয়েছে!

সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণসহ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী জিয়াউল হক শুভ্র, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মানিক , সদস্য মোঃ শাহজাহান, হাবিবুর রহমান হাবিব, নাজমুল ইমাম তমাল, এহসানুল হক দিদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের আজকের এইদিনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় ৫ শতাধিক স্থানে জঙ্গি সিরিজ বোমা হামলা করা হয়।

স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এখন ওই জঙ্গিদের মদদদাতারা আবারও অন্ধকারে ডুবিয়ে দেবার ষড়যন্ত্রে মত্ত। ওদেরকে প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাই যথেষ্ট।