বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ।
বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪.৩০ টায় ডাকবাংলো থেকে উপজেলা যুবলীগের উদ্যােগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে কর্মসূচির অংশ হিসেবে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী ৬৩ জেলার প্রায় পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
