● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কালকিনিতে নিখোঁজের তিনদিন পরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:৫৮ পিএম
কপি হয়েছে!

নিখোঁজের তিনদিন পরে মাদারীপুরের কালকিনিতে মোঃ খায়রুল কবিরাজ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সিডি খাঁন ইউনিয়নের চরদৌলত খাঁন গ্রামের লোকমান কবিরাজের ছেলে। তবে প্রেম ঘটিত কারনে তাকে হত্যা করা হয়েছে ভূক্তভোগী পরিবারের দাবী। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে চরদৌলত খান গ্রামের খাঁনবাড়ি মসজিদের পুকুর থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার সিডি খাঁন ইউনিয়নের চরদৌলত খাঁন গ্রামের লোকমান কবিরাজের ছেলে খায়রুল কবিরাজ গত শনিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় পরিবারের সবার সাথে খাবার খেয়ে তার নিজ রুমে ঘুমিয়ে পরেন। কিন্তু রাতে হঠাৎ ঘর থেকে খায়রুল নিখোঁজ হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে এলাকাবাসী নিহতের লাশ একই এলাকার চরদৌলত খান গ্রামের খাঁনবাড়ি মসজিদের পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এদিকে নিহতের পরিবারের দাবী খায়রুলের সঙ্গে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাই ওই প্রভাবশালী আমার ভাইকে হত্যা করেছে।নিহত খায়রুল কবিরাজের বোন খাদিজা ও কালনি কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ভাইয়ের সঙ্গে এক প্রভাবশালীর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাই ওই প্রভাবশালী আমার ভাইকে হত্যা করেছে। আমরা তাদের নামে মামলা করবো। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, নিহত খায়রুল করিবাজের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে নিহতের পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।