● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় বজ্রপাতে দুইজন নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৭:০৭ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার উত্তর কাজল প্যাদা বাড়ি ও গলাচিপা পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটছে। নিহতরা হলেন, মামুন প্যাদা (৩৯) ও মোস্তফা হাওলাদার (৫০)।

গলাচিপা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয় উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে মামুন নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, একই সময় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিলেন। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা থানা পুলিশের অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চরকাজল ইউনিয়নে মামুন প্যাদা ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার।