বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের গরীব অসহায় ও মেহনতী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু সব সময় গরীব অসহায় ও দুস্ত মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু ৯ মাসের মধ্যে আমাদের সংবিধান এনে দিয়েছেন। তিনি বলেন ভিক্ষুকের জাতির কোন মূল্য নাই।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে যারা হত্যা করেছেন তাদের কে জিয়াউর রহমান চাকুরী দিয়েছেন, পূর্নবাসন করেছেন।
রেলপথ মন্ত্রী, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে ফলজ ও বনজ গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার কৃষকের জন্য সারের ভূতর্কি দিচ্ছে। কৃষকদের পাশে রয়েছে সরকার। তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মেয়েদের লেখাপড়া হবেনা, স্কুলে যাওয়া হবেনা। মেয়েদের চাকুরী করা নিষিদ্ধ, এধরনের অপপ্রচার করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজাকার, আলবদর, আলহামস বাহিনীর সদস্যরা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। তারা শ্লোগান দিয়েছিল আমরা হবো তালেবান বাংলা হবে আফগান। তাদের অনুসারীরা এখনও রয়েছে।
প্রতিবছরের এবারও গাছের চারা বিতরন করা হয়। তিন ধরনের চারা বিতরন করা হয়েছে। ৫ হাজারের মধ্যে বোদা উপজেলায় আড়াই হাজান, দেবীগঞ্জে আড়াই হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা দেয়া হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ১৮ আগস্ট বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ চারার রোপন করেন এবং কৃষকদের মাঝে ২ হাজার ৫শ শত বৃক্ষ চারা বিতরণ করেন।
এর আগে মন্ত্রী মহোদয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ফলজ ও বনজ গাছের চারা বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন আহম্মেদ, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ, দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম রহমান সরকার প্রমুখ।
