● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৫:৪২ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেইভটি বেল্ট ছিড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজ পায় বরগুনার রফিকুল ইসলাম। তিনি জামাল মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে নেন। শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় আজ সকাল ১১টায় সেভটি বেল্ট ছিড়ে নিচে পড়ে যায় জামাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জামাল মোল্লা বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ায় জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অতিরক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান।

ঝালকাঠি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করার পরে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।