● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শরীয়তপুরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে `জয় বাংলা সমাবেশ`

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১২:৫৪ পিএম
কপি হয়েছে!

দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধে ও তারুণ্যের শক্তিতে সোনার বাংলা নির্মাণে স্কুল শিক্ষার্থীদের সাথে আলাপন “জয় বাংলা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ জয় বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহাদ বিন ফারুকসহ কয়েকজন শিক্ষার্থী প্রশ্ন করে বলেন, বাল্যবিয়ে, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকারের কিকি পদক্ষেপ নিয়েছে? আর শরীয়তপুরের জেলা প্রশাসক কি বাস্তবায়ন করছেন?

এসময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, জঙ্গিবাদ, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন।

জেলা প্রশাসক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তরুনরাই হবে মূল চালিকাশক্তি। তাই তাদেরকে সকল সামাজিক অপরাধ থেকে দূরে রাখা ও ইতিবাচক কর্মকান্ডে প্রেরণা দানের জন্যই আজকের এ আয়োজন আমরা করেছি।

এ সময়ে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনের মানুষ অংশগ্রহণ করেন। পরে জাতীয় স্লোগান জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর অডিটোরিয়াম।