● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৪:০৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে সাজেদা বেগম  নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছেন তার স্বামী লালন মোল্লা।

ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে শহরের অম্বিকাপুর খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় নিজ ঘরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় লালন মোল্লাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুরের কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) জগন্নাথ জানান, স্বামী লালন নিজেই প্রতিবেশীকে ডেকে তার স্ত্রীকে হত্যার কথা বলেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই।
ওই নারীর স্বামী তখনও  মরদেহের পাশেই অবস্থান করছিলেন।

তিনি আরো জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি ছেনি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী লালল বলেছেন ভোর ৫টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তার স্ত্রীর বাম কানের পাশে হাতুড়ি দিয়ে আঘাত করেন এবং মাথায় ভেতরে ছেনি ঢুকিয়ে দেন। কয়েকবার মাথায় এরকমভাবে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।

এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, লালন পেশায় অটোরিকশা চালক ছিলেন। স্বামী লালন মোল্লার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায়। তার স্ত্রীর বাড়ি ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের ভারদি এলাকায়। দাম্পত্য জীবনের প্রায় ২০ বছরে তারা নিঃসন্তান ছিলেন। শহরের আলীপুর মহল্লার অম্বিকাপুর খাদ্য গুদাম সংলগ্ন একটি বাড়িতে প্রায় এক যুগ ধরে বসবাস করতো তারা।