● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ের ভারত সীমান্তে গরুচোর সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৬:৪৬ পিএম
কপি হয়েছে!

গরুচোর সন্দেহে আব্দুস সালাম (৩৫) নামে সীমান্তের বিপরীতে ভারত সীমান্তে রাজগঞ্জের চাউলহাটি এলাকায় পিটিয়ে খুন করা হয়েছে এক বাংলাদেশিকে।

বুধবার (২৪ আগস্ট) সকালে পঞ্চগড়ে সদর উপজেলার অমরখানা সীমান্তের বিপরীতে বাংলাদেশ-ভারত সীমান্তের রাজগঞ্জের চাউলহাটি এলাকার বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। বিজিবি ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।

স্থানীয় ও বিজিবি, পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে তিনি ভারতীয় গরু আনতে ওই এলাকা গেলে বিষয়টি এলাকাবাসী টের পেলে প্রচুর লোক জড়ো হন। সীমান্তের বাগানের মধ্যে চোর রয়েছে সন্দেহে তাঁরা চা বাগানটিকে ঘিরে ফেলেন। সেসময় দলের দুজন বাংলাদেশে পালিয়ে গেলেও এক যুবক ধরা পড়ে যায়। শুরু হয় গণধোলাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারতের রাজগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নীলফামারী ৫৬ বিজি বি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে খোঁজ খবর নিচ্ছি।