● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে গণশুনানি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৬:৫০ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।

এ সময় কমিউনিটি গ্রুপের নিস্ক্রিয়তা, সেবাদানে নানা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার আলোকে সে সব সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পরিবার পরিকল্পনার কার্যালয়ের সহকারি পরিচালক সাবিহা কবীর, পিফোরডি প্রকল্পের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম, ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকীসহ ডিপিএফ সদস্যরা।
এ সময় কমিউনিটি ক্লিনিকের চলমান পরিস্থিতি নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করে সংগঠনটি।

গণশুনানিতে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত অংশীজন, কমিউনিটি গ্রুপ, সুশীল সমাজ, শিক্ষক, সিএইচসিপি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।