২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, পলাতক ঘাতকরা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোঃ ফারুক মিয়া (৩২) নামে মাদকাসক্ত এক যুবক কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পিতা, চাচা ও ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের শাহীন উদ্দিনের ছেলে ফারুক মিয়া স্ত্রীকে নিয়ে গৌরীপুরের কলতাপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ফারুক নিজে মাদকাসক্ত হওয়ায় তাকে বাড়িতে আশ্রয় দিতেন না পরিবারের লোকজন। বাড়িতে জমির ভাগ চাওয়া নিয়ে গত সোমবার চাচা সবিকুলের সঙ্গে ঝগড়া হয় ফারুকে। বুধবার জমির বিষয়টি মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় ফারুককে। কিন্তু বাড়িতে যাওয়ার পরই ফারুকের চাচা সবিকুল, বাবা শাহিন উদ্দিন, আরেক চাচা উবায়দুল ও ভাই জামান মিলে বেঁধে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানা, ফারুক মাদকাসক্ত ও উশৃংখল ছিলেন। বাবার তিনটি ঘরও বিক্রি করে দিয়েছিল। টাকার জন্য চাপ দিতো। বাড়ির জমির জন্য চাপ দেওয়া পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে তাকে পিটায়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবা, দুই চাচা ও এক ভাই মিলে পিটিয়ে ফারুককে মেরেছে প্রাথমিক ভাবে এমনটি জানতে পেরেছেন। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২

ঈশ্বরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, পলাতক ঘাতকরা

লিংক কপি হয়েছে!