২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নূর মোহাম্মদ এমপি

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট (বুধবার) বিকাল ৫ ঘটিকা করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী লায়ন মোঃ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামন অুপ, মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম. শাহাদত হোসেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লা প্রমুখ।
সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেছেন। তিনি দিয়েছেন একটি সংবিধান, দেশ ও পতাকা। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের জ্বালানী তেলের দামবৃদ্ধি রোধে সরকার কাজ করছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন ও মোনাজাত পরিচালনা করেন ডাঙ্গেরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২

জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নূর মোহাম্মদ এমপি

লিংক কপি হয়েছে!