● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে তিনটি স্থানে ১৪৪ ধারা জারি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৭:০৮ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি অঞ্চলসহ থানা এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ জারি করেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট)  ভোর ৬ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত রায়গঞ্জ থানা এবং ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন তিনি। এ আদেশ জারির মধ্য দিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

ইউএনও তৃপ্তি কণা এ তথ্য নিশ্চিত করে জানান, তিনটি স্থানে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ওইসব স্থানে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।