● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৫:৫৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ পালিত হয়।

শুক্রবার (২৬ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে বিকাল ৪ টায় এবং বিকাল ৫ টায় সোহাগী ইউনিয়নের বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমে আসে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন দুটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশ দুটি মহাসমাবেশে পরিণত হয়। শনিবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নেও বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা বিএনপি। গত মঙ্গলবার মাইজবাগ ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. শাহজাহান কবীর, শাহজাহান জয়পুরী, সাধারণ সম্পাদক এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আরম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, সরিষা ও সোহাগী ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপজেলার নেতাকর্মীদের আরো সুসংগঠিত হয়ে কেন্দ্রীয় নির্দেশে আগামী আন্দোলন সংগ্রামকে আরো বেগবান দকরতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার প্রস্তুতি নিতে বলেন।