● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদারীপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১২:৪৫ পিএম
কপি হয়েছে!

মাদারীপুরের কালকিনিতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে ও সোনালি ব্যাংক কালকিনি শাথার আয়োজনে উপজেলার সকল ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সকল শ্রেনীর জনসাধারনের অংশ গ্রহনে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।ডেপুটি জেনারেল ম্যানেজার,সোনালি ব্যাংক মোহাম্মাদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভগীয় শাখার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পৌর মেয়র এসএম হানিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সরদার,কালকিনি থানা অফিসার ইনর্চাজ শামিম হাসান,সোনালী ব্যাংক কালকিনি শাখার ব্যবস্থাপক মোঃ কাউয়ুম আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল,মাধ্যমিক শিক্ষক সমিটির সভাপতি হেমায়েত উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন,জাল নোট চিহ্নিত করার ক্ষেত্রে- নিরাপত্তা সূতা,অতি সূক্ষ্ম আকারের লেখা,রং পরিবর্তনশীল কালি,স্পার্ক,অসমতল ছাপা ইত্যাদি ভালভাবে পর্যবেক্ষণ করলেই জালনোট ও আসল নোটের পার্থক্য বোঝা যাবে। আমাদের দেশে সাধারণত স্বল্প শিক্ষিত ও সাধারণ মানুষ বেশি প্রতারিত হয়। তাই সকলকে এ বিষয়ে অবহিত ও সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা সকলে সচেতন হলেই জালনোট প্রতিরোধ করা সম্ভব হবে।