● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

চান্দিনায় চার মাদক ব্যবসায়ীকে ক্রেতা সেজে আটক করলেন এএসপি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১২:৫৯ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার চান্দিনায় চার মাদক ব্যবসায়ীকে ক্রেতা সেজে আটক করেছেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল। এসময় বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেন এর স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলাম এর ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে সোহেল মিয়া (২৮)।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চিনে। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল দুই সহযোগিকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান। তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল কেনার পর নিশ্চিত হয়ে এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে নেয় সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এসময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পাশ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১কেজি গাঁজা, ১শ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকালে আদালতে তোলা হবে তাদের। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি।