● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে প্রেমের টানে ভারতের কিশোরী, উদ্ধার করল পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৬:৩১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে প্রেমের টানে ভারত থেকে আসা পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  শনিবার  উদ্ধারকৃত কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তনময় রাজবংশি (২১) ফেসবুকে ওই কিশোরীর সাথে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় ওই কিশোরীকে শুক্রবার (২৬ আগস্ট) বোয়ালমারীতে নিয়ে আসে। কিশোরী বোয়ালমারীতে আসার পর তাকে পোয়াইল গ্রামে তনময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজ বংশির বাড়িতে উঠায়। সেখানে রাতে বিয়ের আয়োজন চলে। রাত ১১ টার দিকে বিয়ের পিরিতে বসলে থানা পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তনময়কে আটক করে পুলিশ।

ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম।  তাছাড়া মেয়েটির কাছে কোন পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তাকে তনময় রাজবংশি ফুঁসলিয়ে কি কারণে এদেশে এনেছে সে জন্য তনময় রাজবংশিকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে ওই কিশোরীকে আনা হয়েছে। অপরদিকে ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪ টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে।