২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত কেজি গাঁজাসহ লিটন মিয়া (২২) ও বিপুল সাহা (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধা ৭টার দিকে কটিয়াদী বাসষ্ট্যান্ডে গাঁজা বিক্রয়ের সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানার এসআই সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গাঁজা ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

জানা যায়, লিটন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের চাঁন মিয়ার পুত্র ও বিপুল সাহা হবিগঞ্জ সদর উপজেলার মাসুলিয়া গ্রামের ননী সাহার পুত্র।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধা ৭টার দিকে কটিয়াদী বাসষ্ট্যান্ডের মেলা হোটেলে সামনে থেকে সাত কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকের সময় লিটন মিয়ার কাঁধে থাকা ব্যাগ থেকে চার কেজি ও বিপুল সাহার ব্যাগ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে সোপর্দ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৭ আগস্ট ২০২২

কটিয়াদীতে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লিংক কপি হয়েছে!