২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে বঙ্গবন্ধু শিশু একাডেমী ও বাংলার মুখ এর আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট ২০২২

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমী ও বাংলার মুখ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট রবিবার বিকাল ৪ ঘটিকায় ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু একাডেমী, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন ও সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও বাংলার মুখ ময়মনসিংহ জেলার সহ-সভাপতি অধ্যাপক বিলকিস খানম পাপড়ি।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ত্রিশাল পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি এ. বি. এম আনিছুজ্জামান আনিস, বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি লে. কর্নেল (অব). ড. মো:শাহাব উদ্দীন,শম্ভুগন্জ জিকেপি কলেজের গভর্নিং সভাপতি লায়ন ড. মো সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মো:মনিরুজ্জামান মিন্টু ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক কবি ফরিদ আহমেদ দুলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৮ আগস্ট ২০২২

ময়মনসিংহে বঙ্গবন্ধু শিশু একাডেমী ও বাংলার মুখ এর আলোচনা সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!