● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১০:০৫ পিএম
কপি হয়েছে!

দেশজুড়ে গুম, খুন, জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পলাশবাড়ী পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

সোমবার (২৯ আগস্ট) বিকালে পৌর শহরের জনতা ব্যাংক মোড়ে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়। দীর্ঘদিন পরে পলাশবাড়ীতে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর দেখিয়ে আবারো নিজেদের শক্তি জানান দিলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক এ্যাড.আনিছুজ্জামান খান বাবু। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, আরো বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,সাইফুল ইসলাম, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা,সাধারন সম্পাদক মৌসুমি আক্তার তমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম,সাধারন সম্পাদক তারেক,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকার,আল আমিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, পৌর যুবদল আহবায়ক লতিফ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সোহেল হুদয় রসিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবিরসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা, গুম, খুন, নিত্যপণ্য মূল্য বৃদ্ধিতে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যবস্থা করতে হবে ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে।