খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়।
৩১ আগস্ট সকাল ১১ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন ধাপে ২১ জনের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করেন।
বিতরণ অনুষ্টানটি পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয় ফিল্ড অফিসার আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মানিকছড়ি উপজেলা সকাজ সেবা অফিসার মুরাদ হোসেন, যোগাযোগ ইউনিয়ন চেয়ারম্যান ক্যজরী মহাজন, আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিস সহকারীগণ।
