● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম
কপি হয়েছে!

বর্ণাঢ্য আডোজন ও ব্যাপক শো- ডাউনের মধ্যদি খাগড়াছড়িতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো শেষে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে দলীয় নেতাকর্মীর পুস্পমাল্য অর্পন করে। এ সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে খাগড়াছড়ি শহর প্রকম্পিত হয়।

এর আগে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। কর্মসূচিতে উপজাতীয় সম্প্রদায়ের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। মিছিল সামাল দিতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। তারপরও র‌্যালির সময় শহরে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেকে খাগড়াছড়িতে বিএনপির ব্যাপক শো-ডাউনকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী,মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা,সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ,জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সিমা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া প্রমুখ।