২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরেণর উদ্বোধন করেন জেলা প্রশাসক

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরেণর উদ্বোধন করেন- জেলা প্রশাসক

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্য্য কে সামনে রেখে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মুল্য সহায়তা প্রদানের লক্ষে দেশব্যাপী ওএমএস সম্প্রসারণের এর আওতায় গাইবান্ধায় ওএমএস চাল প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গাইবান্ধা খাদ্য বিভাগের আয়োজনে আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম, খাদ্য মন্ত্রনালয়ের গবেষণা পরিচালক (এফপিএমইউ) হাজিকুল ইসলাম। এছাড়া এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা,ওএমএস ডিলারগণ সহ স্থানীয় গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরেণর উদ্বোধন করেন জেলা প্রশাসক

লিংক কপি হয়েছে!