● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে স্টেশন মাস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি ইউনিয়নে স্টেশন মাস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে শুক্রবার বাদ জুমা আঠারবাড়ি স্টেশন মাস্টারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, এবং ট্রেনের যাত্রীদের সাথে অসদাচরণ করার অভিযোগ এনে স্টেশন সংলগ্ন এলাকায় ওই মানববন্ধন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আঠারবাড়ি রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী একটি স্টেশন। এই স্টেশনটিকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী এবং আসেপাশের ৫টি উপজেলার ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়ায় এই স্টেশনের অনেক রাজস্ব আদায় হয়। কিন্তু গত তিন বছর ধরে কর্মরত স্টেশন মাষ্টার লাবনী আক্তার যাত্রীদের সাথে অসদাচরণ, বেশি দামে টিকিট বিক্রি, মালামাল বুকিংয়ে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ স্থানীয়দের।

তবে অভিযোগ অস্বীকার করে স্টেশন মাষ্টার লাবনী আক্তার বলেন, আমার অফিসের চুক্তিভিত্তিক স্টেশন মাষ্টার মিনহাজ উদ্দিন তালুকদার সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় হাজিরা খাতায় অনুপস্থিতি দিয়ে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এতে ক্ষুব্দ হয়ে মিনহাজ স্থানীয় বাসিন্দাদের দিয়ে এমন মিথ্যে অভিযোগ এনে কর্মসূচির আয়োজন করে।

কিন্তু মিনহাজ উদ্দিন তালুকদার বলেন, আমাকে হাজিরায় অনুপস্থিত দেখানোয় আমি বাড়িতে অবস্থান করছি৷ আমার চাকরি করার কোন ইচ্ছে নাই। স্টেশন মাষ্টার লাবনীর বিরুদ্ধে কর্মসূচির সাথে আমার কোন সম্পর্ক নেই।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রায়বাজার মহাজন সমিতির সাংগঠনিক সম্পাদক ও স্টেশন মসজিদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান, মসজিদের ইমাম ফয়েজ উদ্দিন, ব্যবসায়ী বাবুল মড়ল, আবু সাঈদ, কামাল উদ্দিন প্রমুখ।