● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে প্রায় তের বছর পরে মাঠে  বিএনপির একাধিক গ্রুপ

জাগো ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ পিএম
কপি হয়েছে!

দীর্ঘ ১৩ বছর পর ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাধিক গ্রুপে বিভক্ত হয়ে চাঙ্গা হয়ে এখন রাজপথে।

বর্তমানে ভিন্ন ভিন্ন ভাবে দ্রব্যমূল্য, জ্বালানী তেল, গ্যাস, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে বিএনপি।

ফরিদপুরে ৯টি উপজেলায় পৃথক পৃথকভাবে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তার সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মকান্ড থেকে প্রকৃত বিএনপি সাধারণ নেতা কর্মীরা খুশি ও আনন্দিত।

বিএনপির জেলা ও উপজেলার নেতাদের দাবি , আমাদের এ আন্দোলন চলমান থাকবে যত বাঁধা আসুক আর ঘরে ফিরবো না, আন্দোলন চালিয়ে যাবোই।
সাম্প্রতিক সময়ে  ৯টি উপজেলায় বিএনপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সমাবেশে জনসমুদ্র হয়েছে ফরিদপুর শহরে। দ্বিতীয় গণসমাবেশ হয় শামা ওবায়েদ এর নেতৃত্বে নগরকান্দা উপজেলায়।
কিন্তু ফরিদপুরে সবচেয়ে গণসমাবেশ হয়েছে ৫/৭ হাজার নেতা কর্মী নিয়ে  যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান পিংকুর নেতৃত্বে দীর্ঘ তের বছর পর এ সমাবেশ দেখে বিএনপি সাধারণ কর্মীরা খুশি।