● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে লাউ ক্ষেতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে নিজ ক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আব্দুল জলিল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত আব্দুল জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠের নিজ লাউ ক্ষেতে কাজ করতে যায়। এসময় অসাবধানবসত একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে সে দ্রুত বাড়ি গিয়ে পায়ের হাটুতে শক্ত করে একটি রশি দিয়ে বাধঁন দেয়। স্থানীয় ওঝাঁ দিয়ে সাপের ব্যাথা নামানোর জন্য ঝাঁড়ফুক করতে থাকে। পরে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়। দুপুরে তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের কামড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।