ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর চেয়ার, টেবিল সহ বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, একই সময় দুটি দলের কর্মসূচির কারণে উত্তেজনা সকাল থেকেই ছিল। বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ দুপক্ষের ১৫ জনের বেশি আহত হন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
