● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে তেলে কারচুপি করায় পেট্রোল পাম্পকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের বোদা উপজেলায় জ্বালানী তেলে কারচুপি করায় দায়ে এক পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে জান্নাত ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তাদের চাহিদা নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকেলে বোদা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চন্দনবাড়ী সাহাপুর এলাকায় জান্নাত ফিলিং স্টেশনে জ্বালানী তেল অকটেনের ওজন মাপতে গেলে ওজনে কম পাওয়া যায়। এসময় পাম্প কর্তৃপক্ষকে জ্বালানী তেলে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, জান্নাত ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা ও দুই ভাই চাল ঘরকে ৩ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা আরও জানান।