● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কাঠালিয়ায় আত্মহত্যার চার দিন পর ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা গ্রাম থেকে নিজ ঘরের আড়ার সাথে ঝুঁলান্ত অবস্থায় ফজলুল কবির সিকদারের মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
আজ ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে কাঠালিয়া রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন আলম ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের নেতৃতে একদল পুলিশ ফজলুল কবিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ফজলুল কবিরের ভাই হাসান সিকদার ও প্রতিবেশিরা জানান, দক্ষিন বলতলা গ্রামের নুর মোহাম্মদ সিকদারের ছেলে ফজলুল কবির সিকদার (৫৭) স্ত্রী সন্তান না থাকায় দীর্ঘদিন যাবৎ ঐ ঘরে একা বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে চাকুরীর সুবাদে নারায়ানগঞ্জে অবস্থান করছেন।
গত তিন চার দিন যাবৎ ফজলুল কবিরকে এলাকাবাসী দেখতে পাচ্ছিলেন না। আজ শনিবার প্রতিবেশি এক কৃষক তার ঘরের পাশর্^দিয়ে ধানের বীজ নিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পান। পরে তিনি প্রতিবেশিদের জানান এবং পুলিশকে খবর দেন।
এ সময় একদল পুলিশ নিয়ে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, ইউপি সদস্য মোঃ দুলাল শরীফ ও এইচ এম নাসির উদ্দিন আকাশ এলাকার লোকজন নিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আড়ার সাথে গামছা পেঁচিয়ে থাকা অবস্থায় করিমের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। প্রতক্ষ্যদর্শীদের ধারনা তিন চার দিন পূর্বে তিনি আত্মহত্যা করেছেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন হোসেন জানান, আমরা মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। মৃত্যু ব্যক্তির কোন স্বজনরা ঐ বাড়ীতে না থাকায় ফজলুল কবির একাই ঐ ঘরে বসবাস করতেন।