● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞায় পুলিশ পরিচয়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১ পিএম
কপি হয়েছে!

ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে নুরুল করিম রুবেল নামের এক ব্যক্তির কাছ থেকে এগার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার রামানন্দপুর গ্রামের রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল কবির রুবেলের বাড়ি উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নুরুল করিম রুবেল ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে এগারো লাখ টাকা তুলে সিএনজিযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন । পথে উপজেলার রামানন্দপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি গাড়ির গতি রোধ করে নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং অস্ত্র ঠেকিয়ে তাকে প্রাইভেট কারে তুলে দ্রুত দাগনভূঞা বাজারের দিকে নিয়ে যায়। যানটি নুরের টেক নামক স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা ভুক্তভোগীকে মারধর করে দুই হাতে হ্যান্ডক্যাফ লাগিয়ে উপজেলার মীরেরপুল নামক স্থানে সড়কের ওপর ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি।

ভুক্তভোগী নুরুল করিম রুবেল জানান, ঘটনার সময় তিনি চিৎকার করলেও ছিনতাইকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক মো. জাফর উদ্দিন এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, তিনি ফেনীতে মিটিংয়ে আছেন। তবে বিষয়টির খোঁজ নেবেন।

উল্লেখ্য, এর আগেও একই কায়দায় দাগনভূঞার গজারিয়া সড়কে এক বিকাশ এজেন্টের চার লাখ টাকা এবং উপজেলার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থান থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যবসায়ীর প্রায় আটাশ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়।