২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মসিক মেয়রের অংশগ্রহণ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

 

শ্রীশ্রী লোকনাথ ব্রাহ্মচারী বাবার ২৯২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

আজ বেলা ১১ টায় ময়মনসিংহ বড় কালীবাড়ি রোড শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন মাননীয় মেয়র।

এরপর বেলা ১২ টায় শম্ভুগঞ্জ মাঝিপাড়া মন্দির আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মসিক  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বিকেল ৪ টায় শ্রী শ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘ (মন্দির ও সেবাশ্রম) আয়োজিত আনন্দ র‍্যালীর উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এসব অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সনাতন ধর্মের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মসিক মেয়রের অংশগ্রহণ

লিংক কপি হয়েছে!